কৈকুড়ী ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করলেন সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার

Facebook
Twitter
কৈকুড়ী ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করলেন সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার

শনিবার সকাল ৮টা ১০ মিনিটে কৈকুড়ী ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। এ সময় কালাইকুড়ি, কৈকুড়ীসহ আশপাশের বিভিন্ন গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মুসল্লি ঈদের জামাতে অংশ নেন।

নামাজের আগে তিনি এলাকাবাসীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং পবিত্র রমজান মাসের তাৎপর্য ও ফজিলত তুলে ধরেন।

আব্দুল মহিত তালুকদার বলেন, রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়। রমজান মাস আমাদের মিথ্যা, গীবত, অন্যায় ও হারাম কাজ থেকে বিরত থাকার শিক্ষা দেয়। আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং তাঁর অসন্তুষ্টির ভয়ে নিজেকে পাপ থেকে সংযত রাখার নামই হলো তাকওয়া।

তিনি আরও বলেন, তাকওয়া মানে আল্লাহভীতি, অর্থাৎ আল্লাহ যা আদেশ করেছেন তা মেনে চলা এবং যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা। পুরো রমজানজুড়ে মানুষ আত্মসংযম ও তাকওয়ার যে প্রশিক্ষণ নেয়, তা জীবনের সর্বক্ষেত্রে কাজে লাগানোই হওয়া উচিত।

তিনি বলেন, রমজানের এই সাধনার পরও যদি কেউ আবার আগের মতো গুনাহের পথে ফিরে যায়, তবে রোজার প্রকৃত শিক্ষা ও ফল অর্জিত হয় না। রমজানে অর্জিত তাকওয়া সারা জীবন ধরে রাখতে পারলেই প্রকৃত সাফল্য আসে।


20260321_1024_Image Generation_remix_01km7a4kgse9esc83f4tktmsab.png


Total Views:


দৈনিক প্রতিধ্বনি ২৪ একটি আধুনিক ও নির্ভরযোগ্য বাংলা অনলাইন নিউজ পোর্টাল। সঠিক, বস্তুনিষ্ঠ ও দ্রুত সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের কাছে দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সব খবর পৌঁছে দেওয়াই আমাদের অঙ্গীকার।

  • গোপনীয়তার নীতি
  • শর্তাবলি
  • মন্তব্য প্রকাশের নীতিমালা
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ছুটির তালিকা
  • দিবস

এমডি রহমান

২৯০৭ এডিসন অ্যাভিনিউ, ব্লু আইল্যান্ড, ইলিনয় ৬০৪০৬, যুক্তরাষ্ট্র

  • ফোন : +1 4647335595
  • ফ্যাক্স :
  • ই-মেইল: protidhoni24@gmail.com
  • বিজ্ঞাপন বিভাগ:

logo

সোশ্যাল মিডিয়া

logologologologologo
logo

নিউজলেটার

মোবাইল অ্যাপস

অ্যান্ড্রয়েড

আইফোন

© ২০২৫ দৈনিক প্রতিধ্বনি ২৪। সর্বস্বত্ব সংরক্ষিত।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।